ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে অলিপুরে রাসেল মার্কেটে ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত সিলেট প্রেরণ

নিজস্ব সংবাদ :

শায়েস্তাগঞ্জের অলিপুরে রাসেল মার্কেটের ব্যবসায়ী শফিকুল ইসলাম টনুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ব্যবসায়ী শফিকুল ইসলাম টনু ফুরকান আলীর কাছে টাকা পাওনা ছিল। এ নিয়ে ফুরকান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন টনু। এর জেরে গতকাল দুপুরের মার্কেটের সামনে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় সুরাবই গ্রামের সৈয়দ ছমির আলীর পুত্র ফুরকান আলীসহ তার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ব্যবসায়ীরা জানান, সৈয়দ ফুরকান আলী দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবন করে অলিপুর রাসেল মার্কেটের একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাদেরকে নানান ভাবে নির্যাতন করে।

ওই মার্কেটের ব্যবসায়ী আবুল ফারুক, সফিল মিয়া ও দুলাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করায় ফুরকান আলীর বিরুদ্ধে মামলাও দায়ের করেন তারা। এমন কি ব্যবসায়ীদের মামলায় তিনি একাধিক বার জেলও কেটেছেন।

উল্লেখ্য, ফুরকান আলীর বিরুদ্ধে একাধিক ব্যবসায়ীরা চাঁদাবাজিসহ নির্যাতনের শিকার হয়ে মামলা দায়ের করে। পুলিশ তাকে বার গ্রেফতার করে একাধিকবার কারাগারে পাঠান। ব্যবসায়ীদের উপর অমানবিক নির্যাতন যেন বন্ধই হচ্ছে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
১৯৭ বার পড়া হয়েছে