ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার Logo ঘুষ নেওয়াকে যৌক্তিক দাবি করা চুনারুঘাটে সেই এএসআই প্রত্যাহার Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ বিএনপির সভাপতি হচ্ছেন গউছ

হবিগঞ্জ প্রতিনিধি:-

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হতে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এই পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল।

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত ছিল এই কাউন্সিলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৫ পদে ১২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, এই ৫টি পদে গোপন ব্যালটে ১৩১৩জন ভোটার তাদের নেতা নির্বাচন করবেন।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট নুরুল ইসলাম ও আকদ্দস হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও এডভোকেট এনামুল হক সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জহিরুল হক শরীফ, শাহ সালাউদ্দিন আহমেদ ও আক্তার সফিক।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর শনিবার হবিগঞ্জ পৌরসভার মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন এই অনুষ্ঠিত হবে।

যদিও ২৮ আগস্ট (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রত্যাহারের সুযোগ রয়েছে প্রার্থীদের। একই দিন আবার প্রার্থীদের মধ্যে দেয়া হবে প্রতীক বরাদ্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে