ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

মাধবপুরে জুতা লুকিয়ে রাখার অপরাধে শিশু হত্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় জুতা লুকিয়ে রাখার অপরাধে মো. আশরাফুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী তারই সহপার্টির ছুরিকাঘাতে খুন হয়েছে।

সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পুলিশ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেন।মাদ্রাসা ও পুলিশ সূত্রে জানা যায়-ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৮) নোয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র একই মাদ্রাসায় অধ্যায়নরত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর শাহপুর মসজিদের ইমাম হেলাল মিয়ার ছেলে এহসানুলহক নবীন মিয়া(১১)র জুতা সোমবার রাতে লুকিয়ে রাখে।

পরে জানতে পারে আশরাফুল তার জুতা লুকিয়ে রেখেছে। জুতা বের করার জন্য নবীন মিয়া আশরাফুলকে সঙ্গে নিয়ে মাদ্রসার পিছনে যায়।
সেখানে তাকে চুরিঘাতে খুন করে লাশ ড্রেনের মধ্যে কাগজ দিয়ে ঢেকে রেখে মাদ্রাসায় এসে ঘুমিয়ে থাকে। সকালে মাদ্রাসার শিক্ষকরা আশরাফুলকে না পেয়ে শিক্ষার্থীদের জিজ্ঞেস করা শুরু করে।

এক পর্যায়ে নবীন মিয়া আশরাফুলকে জুতা লুকিয়ে রাখার অপরাধে মেরে ফেলার কথা স্বীকার করে। থানায় খবর দিলে ওসি তদন্ত কবির হোসেন তার দেখানো জায়গা থেকে লাশ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্ল্যা জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
১০৮ বার পড়া হয়েছে