ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল নগরীর ষোলশহর এলাকা অতিক্রম করার সময় শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা হয়। এসময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিক্ষোভকারীরা মন্ত্রীর বাসভবনে হামলা করেছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’
নগরীর পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এসআই তৃষা দাস বলেন, ‘মন্ত্রীর বাসায় হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’

মন্ত্রীর চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী মেজবাউদ্দিন নোবেল বলেন, ‘২০০-২৫০ বিক্ষোভকারী মন্ত্রীর বাসভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাসার সামনে থাকা একটি পাজেরো জিপসহ আরও গাড়ি ভাঙচুর করে। এরপর বৈঠকখানার জানালার কাঁচ, ফুলের বাগান তছনছ করে। এসময় মন্ত্রীর মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বাসায় ছিলেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
২২৩ বার পড়া হয়েছে