ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

মাত্র সাড়ে ৮ মাসের মাথায় প্রত্যাহার হচ্ছেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা

হবিগঞ্জ প্রতিনিধি

দেশের সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিদ্যমান জেলা প্রশাসক পদায়ন নীতিমালা ও আগের তৈরি ডিসি ফিট লিস্ট বাতিল করা হয়েছে। বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে থেকে নতুন ডিসি দু’ এক দিনের মধ্যেই নিয়োগ দেওয়া হবে।

সোমবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে পাঁচ সমন্বয়কের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা জানান, সরকার বিদ্যমান জেলা প্রশাসক পদায়ন নীতিমালা ২০২২ ও আগের তৈরি ডিসি ফিট লিস্ট বাতিল করেছে। আজ মঙ্গলবারের মধ্য সব জেলা প্রশাসককে প্রত্যাহার করা হবে।

এ প্রেক্ষিতে যে কোন সময় প্রত্যাহার হতে পারেন হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ২৭ ডিসেম্বর রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) জিলুফা সুলতানাকে হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে। এর পর থেকে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে সাড়ে ৮ মাস ধরে দায়িত্ব পালন করছেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
২০১ বার পড়া হয়েছে