ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভেঙেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাদের সঙ্গে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন,ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দেশ ছেড়ে পালিয়েও ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত চলছে।

বিগত দিনের জঞ্জাল দূর করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় বিএনপির পক্ষ থেক অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা জানান দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। একইসঙ্গে আগস্টে বিপ্লবে সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার প্রশংসাও করেন তিনি। অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির আরেক নতুন সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা গুম হয়েছে তাদের খুঁজে বের করা হবে।

গেল ১৬ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারপার্সেনর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে