ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

হবিগঞ্জে বিপৎসীমার ওপরে সব নদীর পানি

হবিগঞ্জ প্রতিনিধি

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলেছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। নদীর পানি সবগুলো পয়েন্টেই বিপৎসীমার অতিক্রম করেছে। ফলে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (২১ আগস্ট) দুপুর পর্যন্ত খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৯৯ সেন্টিমিটার ওপর, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১২০ এবং শহরের মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

অন্যদিকে, কুশিয়ারা নদীর পানি আজমিরীগঞ্জ ও মার্কুলি পয়েন্টে ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়াও টানা বৃষ্টি অব্যাহত থাকার কারণে হবিগঞ্জ শহরের অলিগলিতেও জলজটের সৃষ্টি হয়েছে। আর এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।

হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজানের পানি নেমে আসায় নদ-নদীতে পানি বাড়ছে। বৃষ্টিপাত কমলেই পানিও কমে যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
১৯৬ বার পড়া হয়েছে