ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

নবীগঞ্জে পালিত হয়েছে শহিদী মার্চ’ কর্মসূচি

নিজস্ব সংবাদ :

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি এবং শহীদদের স্মৃতি ধারণ করে ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নবীগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে নবীগঞ্জ শহরের গাজির টেক পয়েন্ট থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে রাজাবাদ পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি ফরহাদুল ইসলাম। এসময় রাজাবাদ পয়েন্টে অবস্থিত মুক্তিযোদ্ধা চত্বরকে শহীদ আজমত আলী চত্বর নামকরনের দাবী তুলে ধরেন তারা।

এর আগে গাজির টেক পয়েন্টে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, অলিউর রহমান ওলি, ইসলাম ইফতি, মারুফ আহমদ চৌধুরী, শফিকুর রহমান, শাহ তালহা, শাহ শাহরিয়ার আহমেদ মাছুম প্রমূখ।

এতে উপস্থিত ছিলেন, তৌহিদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ইসতিয়াক মোহাম্মদ আপন, রাহিম আহমেদ, রোমান আহমদ তালুকদার, সাজ্জাদুর রহমান তালুকদার, টুটুল আহমেদ, পারভেজ আহমেদ সহ অনেকেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
১৯৯ বার পড়া হয়েছে