ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

হবিগঞ্জে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে তিন ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।

এ সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওই পদগুলোতে নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়।

নার্স ও মিডওয়াইফারিদের কর্মবিরতি পালনকালে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসা সেবা স্বাভাবিক ছিল। এ সময় নার্স ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সমন্বয়ক স্বপা’র নেতৃত্বে ডিউটি ব্যতীত সব নার্স ও মিডওয়াইফারি কর্মবিরতি পালন করেন।

উল্লেখ্য, গত ১৫-০৯-২০২৪ তারিখ থেকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফ‍ারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ সদর হাসপাতাল শাখা বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল, পতাকা মিছিলসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
১৮৯ বার পড়া হয়েছে