ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

এবার দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে ৪০৯৮ জন আনসার-ভিডিপি সদস্য

হবিগঞ্জ প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন ও সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা।

রোববার বিকেলে জেলা কমান্ড্যান্ট-এর কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। এসময় তিনি আনসার ও ভিডিপি সদস্যদের সার্বিক দায়িত্ব পালন সম্পর্কে অবগত করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন।

মির্জা সিফাত-ই-খোদা বলেন- এবার জেলায় দুর্গাপূজায় আইনশ”ড়খলা রক্ষা ও অভ্যান্তরীন নিরাপত্তায় কাজ করবে মোট ৪০৯৮ জন আনসার-ভিডিপি সদস্য। ৬৩৬টি মন্ডপের মধ্যে ১২১টি অধিক গুরত্বপূর্ণ এবং ৯০টি গুরত্বপূর্ণ পূজা মন্ডপে ৭৫৪ জন সদস্য ও সদস্যা প্রাথমিকভাবে মোতায়েন কারা হয়েছে।

তিনি বলেন- ইতোমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন করে দায়িত্ব পালন করছে। আগামী ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সকল পূজা মন্ডপে একযোগে অধিক গুরত্বপূর্ণ মন্ডপে ৮ জন, গুরত্বপূর্ণ ও সাধারণ মন্ডপে ৬ জন করে মোট ৪০৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়াও আনসার ব্যাটালিয়নের ১টি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। মির্জা সিফাত-ই-খোদা বলেন- আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাকে অধিকতর সর্তকর্তা, আন্তরিকতা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, মির্জা সিফাত-ই-খোদা হবিগঞ্জ জেলায় নতুন যোগদান করেছেন। তিনি ৩০তম বিসিএস এর একজন কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে