ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

নতুন ইসি গঠনে সার্চ কমিটিতে বিএনপির পাঁচ নাম

নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে পাঁচ জনের নাম প্রস্তাব করেছে বিএনপি। বুধবার (৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের কাছে এই নামের তালিকা হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে দলের পক্ষে থেকে মন্ত্রিপরিষদের কাছে কাছে নাম জমা দেওয়া হয়েছে।

তবে সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোন পাঁচ জনের নাম দেওয়া হয়েছে তা জানা যায়নি।

এর আগে গত রোববার এক বার্তায় আগামী ৭ নভেম্বরের মধ্যে নতুন ইসি গঠনে পছন্দের ব্যক্তিদের নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছিল। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের পাশাপাশি যে কোনও ব্যক্তি নাম প্রস্তাব করতে পারবেন বলেও জানানো হয় এতে।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সর্বোচ্চ পাঁচ জনের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে।

সিইসিসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করে সরকার। ছয় সদস্যের এই কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বিচারপতি জুবায়েরের নেতৃত্বাধীন সার্চ কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১৪৬ বার পড়া হয়েছে