ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

সুনামগঞ্জে মসজিদ নির্মাণ কাজ নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪০

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

মসজিদের কাজ নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত ও একেই ঘটনায় ৪০ জন আহত হয়েছে। নিহতের সুজাত মিয়া (৭০) উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের বাসিন্দা।

এছাড়া আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল পনে ৫টার দিকে জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলছিল। এ নিয়ে গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছেরের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জের ধরে বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় এলাকাবাসী জানান, সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অপর দিকে আব্দুল কাছেরের লোকজনকে সিলেটে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধ মারা যান। এছাড়াও আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
২৮১ বার পড়া হয়েছে