ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে

লাখাইয়ে বিনামূল্যের বীজ দোকানে, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

লাখাই, হবিগঞ্জ প্রতিনিধি,

হবিগঞ্জের লাখাইয়ে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ দোকানে রাখার দায়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও ১৪৫ কেজি বীজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।

জানা গেছে, লাখাইয়ে চলতি বোরো মৌসুমকে সামনে রেখে সরকারিভাবে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও হাইব্রিড জাতের ধান বিতরনের উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পর্যায়ক্রমে এই ধানবীজ বিতরণ চলছিল। এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানতে পারে উপজেলার বিভিন্ন হাটবাজারে সারবীজ ও বালাইনাশকের ডিলারের দোকানে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ বিক্রি করেছেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা উফসী জাতের ধান বীজ দেখতে পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স রাজকুমার দেব নামের ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৩০হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৪৫ কেজি উফসী জাতের ধান বীজ জব্দ করা হয়।

এছাড়াও সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা কৃষকদের বীজ কীভাবে দোকানে বিক্রি হচ্ছে, কারা তা সরবরাহ করছে এবং এর সাথে কারা জড়িত, তা উদঘাটন করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন ইউএনও।

ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ ও পুলিশ সদস্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
১৭৪ বার পড়া হয়েছে