ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের লাখাই উপজেলায় সালিশ বৈঠক চলাকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটি গ্রামে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লাখাই উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটি এলাকার মজিদ মিয়া, ইকবাল মিয়া, হিরো মিয়া, কামাল মিয়া ব্যবসার কারণে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েক দিন আগে সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজিদের সঙ্গে হিরো ও কামালের মধ্যে হাতাহাতি হয়। ঈদের ছুটিতে এলাকায় ফিরে আসার পর মঙ্গলবার (১ এপ্রিল) ওই এলাকার মজিদ মিয়া, ইকবাল মিয়া এবং হিরো মিয়া, কামাল মিয়া নিজ নিজ পক্ষের লোকজনকে নিয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইপক্ষের অন্তত ৪০ জন আহত হয়।

গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
২৪৯ বার পড়া হয়েছে