ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার Logo নিষিদ্ধ জালের দাপটে হুমকিতে হাওরের দেশীয় মাছ Logo বানিয়াচং গ্রাম পুলিশের দুঃখ, দুর্দশা, গ্রামের নীরব প্রহরী যাদের অবদান আড়ালেই থেকে যায় Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২

লাখাইয়ে ধলেশ্বরি বিলের দখল নিয়ে আবারও সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরি খাঞ্জা বিলের দখল নিয়ে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাখাই উপজেলায় স্বজনগ্রামে এই সংঘর্ষ চলে। পুলিশ চেষ্টা করেও সংঘর্ষ থামাতে পারেনি। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়দের বরাত দিয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে ধলেশ্বরী বিল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জনকল্যাণ সমবায় সমিতির শিবপুর গ্রামের হারিছ মিয়া, স্বজনগ্রামের জিলু মুয়া, বজলু মিয়া ও স্বজনগ্রামের কামাল মিয়া আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন। এ নিয়ে এদের মধ্যে আগেও দুইবার সংঘর্ষ হয়েছে। রাতের আঁধারে টর্চ জ্বেলেও এই দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

তিনি বলেন, “খাঞ্জা বিলের দখল নিয়ে দুইপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। কয়েক দফা সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
১৭৩ বার পড়া হয়েছে