ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক

হবিগঞ্জে দোকানে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ শহরের সিনেমা হল রোড এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি মুদি দোকান পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই এলাকার আরো কয়েকটি দোকানপাঠ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সারাদিন ব্যবসার কাজ শেষে রাত সাড়ে ১০টায় সিনেমা হল রোডের এম.জে. এস স্টোরের স্বত্বাধিকারী রিপন মিয়া দোকানের সাটার বন্ধ করে বাসায় চলে যান। রাত সাড়ে ১১টার দিকে দোকানের ভেতরে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাইরে থেকে আগুন জ্বলতে দেখেন পার্শ্ববর্তী ব্যবসায়ীরা। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে দোকানের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

দোকানের স্বত্বাধিকারী রিপন মিয়া বলেন, আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরে খবর পাই, আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। এতে আমার ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে