ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

মৌলভীবাজারে ওরুসের নামে অশ্লীলতা বন্ধের দাবি

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ওরুসের নামে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের দাবি জানিয়েছেন জেলা অশ্লীলতা দমন কমিটি। এনিয়ে রোববার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্র থেকে জানা যায়, প্রতি বছর ১২ ডিসেম্বর হতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত জেলার কুলাউড়া উপজেলার বরমচাল হযরত শাহ কালা (রহ:) মাজার প্রাঙ্গনে ওরুসের আসর বসে। সেখানে ওরুসের নামে বেহায়াপনা, মদ, গাজা ও জুয়ার আসর, অশ্লীল নাচ গান সহ অনৈতিক কাজ হয়। স্থানীয়রা লিখিত অভিযোগে উল্লেখ করেন উক্ত ওরুসকে কেন্দ্র করে বসা মেলাতে প্রতি বছর সংঘর্ষ হয়। মেলায় উড়তি বয়সি ছেলে-মেয়েদের অবাধ বিচরণ ঘটে এবং এলাকায় চুরির আতঙ্ক সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে বরমচাল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষর করেন। অভিযোগ দেয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, কবি সুফি চৌধুরী, মোক্তাদির হোসাইন, হোসাইন আহমদ, মশাহিদ আলী, নাহিদ চৌধুরী, বাবলু খান, জাকির হোসেন ও আশরাফুল ইসলাম প্রমুখ।

এবিষয়ে অশ্লীলতা দমন কমিটির প্রতিষ্ঠাতা মুফতি তাফাজ্জুল আরাবি বলেন, ইসলামের নাম দিয়ে বেহায়াপনা ও অনৈতিক কাজ করতে দেয়া হবে না। এটা কোনো অবস্থাতেই ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবে না। যেখানে অনৈতিক কাজ হবে সেখানেই আমরা প্রতিবাদ করব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
১৮২ বার পড়া হয়েছে