ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

সড়ক দুর্ঘটনায় গতবছর মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় প্রাণ গেছে ৯ হাজার ২৩৭ জনের। আহত হয়েছেন ১৩ হাজার ১৯০ জন।

আজ শনিবার সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, গত বছর মোট দুর্ঘটনার ৬ হাজার ৩৫৯ টি ঘটেছে সড়কে। যাতে নিহত হন ৮ হাজার ৫৪৩ জন। আর আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। রেলপথে ৪৯৭টি দুঘটনায় ৫১২ জন নিহত আর আহত হয় ৩১৫ জন। নৌপথে ১১৮ টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, আহত ২৬৭ জন এবং নিখোঁজ ১৫৫ জন।

তিনি বলেন, ২ হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ হাজার ৫৭০ জন, আহত ৩ হাজার ১৫১ জন। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে ১ দশমিক ৫৪ শতাংশ দুর্ঘটনা, নিহত ৭ দশমিক ৫০ শতাংশ এবং আহত বেড়েছে ১৭ দশমিক ৭৩ শতাংশ।

এসব দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপদজনক ওভারটেকিংসহ মোট ২২টি কারণ তুলে ধরেন তিনি। দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করাসহ ১৩ টি সুপারিশ তুলে ধরা হয়েছে সংগঠনের তরফে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে