ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে ৭১ পিস ইয়াবা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে মোঃ শিপন মিয়া নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শিপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আশ্রফপুর গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে।

এ সময় উদ্ধার করে জব্দ করা হয় ৭১ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯টি অফিসার চয়েজ বিদেশী মদের বোতল ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর, এসআই মোঃ কাউছার হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে শিপন মিয়াকে উপজেলার অলিপুরের আহাদ মিয়ার মার্কেটের ২য় তলার এসএম ট্রান্সপোর্ট অফিসের কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
১৮১ বার পড়া হয়েছে