ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ৫ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সম্প্রতি ডাকাতের হামলায় বিএনপি নেতা ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরেক ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর পুত্র ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার পুত্র রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার পুত্র জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুহুল আমিন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এসময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমন করতে আসে। তাৎক্ষণিত পুলিশ তাদের ঘেরাও করে আটক করে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন।

এ ঘটনায় ৫ ফেব্রুয়ারী রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী একটি মামলায় দায়ের করেন।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিলীপ কান্ত নাথ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান- আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
১৭০ বার পড়া হয়েছে