ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

২০ মামলার আসামী স্প্রিং জালালসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব ফেনীর সহায়তায় বিশেষ অভিযানে খুনসহ ডাকাতি মামলার তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ পলাতক আসামীসহ ৩ জন আসামী গ্রেফতার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে জালাল ওরফে স্প্রিং জালাল, ব্রাহ্মণবাড়িয়া সদরের মালিহাতা আঃ খালেক গ্রামের অলফত আলী, ফেনী সদরের পাছগাছিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে খুরশদে আলম। মঙ্গলবার রাতে এসব তথ্য দেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সী।
এর আগে সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সীর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক টিম ও ফেনীর র‌্যাবের সহায়তায় ফেনী জেলায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ওই ৩জন গ্রেপ্তার হয়।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার একটি ক্লুলেস হত্যা মামলাসহ হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ২০ মামলার আসামী এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেফতার করা হয়। গত ৬ ফেব্রুয়ারি পুলিশের হাতে আটক হওয়ার পর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন ৭ ফেব্রুয়ারি সে পালিয়ে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
১৩৬ বার পড়া হয়েছে