ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে ২ বছর ৬ মাস বয়সী একটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুটির নাম হোসেন মিয়া, তিনি মিনহাজ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বেলা ১টার দিকে শিশুটির বাবা-মা, মিনহাজ মিয়া ও সীমা বেগম, জমিতে কাজ করতে যান। তাদের সন্তান হোসেন মিয়া তাদের সাথে ছিল। শিশুটিকে জমির পাশে রেখে তারা কাজ শুরু করেন। ১৫ মিনিট পর হোসেনকে না দেখে তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পার্শ্ববর্তী ফারুক মিয়ার ডুবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে শিশুটির দাফন করা হয়।
এ ঘটনা সম্পর্কে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১১৭ বার পড়া হয়েছে