ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা : অল্পের জন্য রক্ষা : অস্ত্রসহ হামলাকারী আটক

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি। এ ঘটনায় তাৎক্ষনিক স্থায়ীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়া নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়- বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।
শ্রমিকদলের র‍্যালী ও আলোচনা সভা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় তিমিরপুর এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে যুবলীগ নেতা জামিল মিয়াসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার উপর হামলা চালায়। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি শেখ সুজাত মিয়া। বিএনপি নেতাকর্মীদের দাবী- শেখ সুজাত মিয়ার উপর পিস্তল, দেশীয় রামদা ছুরিসহ হামলা চালানো হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ স্থায়ীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়াকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন- শ্রমিকদলের উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা সভা ও র‍্যালী শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক পিস্তল,দেশীয় অস্ত্রসহ আমার উপর হামলা চালায়। এসময় আমার সঙ্গে নেতাকর্মী থাকায় আমি অল্পের জন্য রক্ষা পাই। পরে পুলিশ হামলাকারীদের মধ্যে ১ জনকে অস্ত্রসহ আটক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা ও ছুরিসহ জামিল মিয়া নামে একজনকে আটক করে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
১৯৬ বার পড়া হয়েছে