ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

শুক্রবার (০২ মে) রাজধানীর বায়তুল মোকাররমে আওয়ামী নিষিদ্ধের ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন তারা।

এনসপির যুগ্ম সদস্য সচিব তাসিন রিয়াজ বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছুড়ে ফেলে দিতে হবে। না হলে কেউ শান্তিতে থাকতে পারবো না। বাংলার জমিনে আওয়ামী লীগের কোনো স্থান নেই।

যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, আগে বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন। আওয়ামী লীগ নিষিদ্ধে টালবাহনা মেনে নেয়া হবে না।

যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা হয়েছে, এখনও দলটির নিষিদ্ধের দাবি করা দুঃখজনক। জনগণই রাষ্ট্র, তাই জনগণের চাওয়া অনুযায়ী অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এছাড়া মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলে জানান তিনি।

সমাবেশে জুলাই শহিদ খালেদ সাইফুল্লাহর বাবা ডা. কামরুল হাসান বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আমি শেখ হাসিনার ফাঁসি চাই।

উপস্থিত বক্তরা জানান, নিজ দেশের মানুষকে যারা হত্যা করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
১২৮ বার পড়া হয়েছে