ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইজাজুল মিয়া (২২) ও ইমন মিয়া (২৬) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) দিবাগত রাত ১১টায় নবীগঞ্জ উপজেলার মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজাজুল মিয়া নবীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ছামির উদ্দিনের ছেলে ও ইমন মিয়া একই উপজেলার পিটুয়া গ্রামের মজু মিয়ার ছেলে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন- ‘‘মোটরসাইকেল আরোহী ইজাজুল ও ইমন ঢাকা যাচ্ছিলেন। মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় পৌঁছে একটি ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ইমন ঘটনাস্থলেই মারা যান এবং ইজাজুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।’’

তিনি আরও জানান, দুর্ঘটনার পর এলাকার ক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার পর যান চলাচল স্বাভাবিক করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
২৩৩ বার পড়া হয়েছে