ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

বাংলাদেশীকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশীকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘটনাটি ঘটে।

বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। সে একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

তার লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে জানান কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম।

জয়নুল ইসলাম জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতো। তাকে সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।

তিনি জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভারতের অভ্যান্তরে এই ঘটনাটি ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
১৬৬ বার পড়া হয়েছে