ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

চুনারুঘাটে বিএনপির ‘পকেট কমিটির’ বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে ত্যাগী ও দীর্ঘদিন নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু ও জুতা মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার বিকেলে চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার গোলচত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা অভিযোগ করেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছি। প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির পতাকা বুকে ধারণ করেছি। অথচ উপজেলা বিএনপির ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের বাদ দিয়ে একটি পকেট কমিটি ঘোষণা করা হয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘এটি ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার। আমাদের দাবি অবিলম্বে এ পকেট কমিটি ভেঙে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন করে একটি কার্যকরী কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’

বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
১২৭ বার পড়া হয়েছে