ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

আজমিরীগঞ্জ কুশিয়ারা নদীতে মাথাবিহীন লাশ উদ্ধার

কনৌজ কান্তি ব্যানার্জী, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জের কুশিয়ারা শাখা নদী থেকে মাথাবিহীন বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মাথা না থাকা এবং শরীরের অধিকাংশ পচেঁ যাওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মরদেহটি বেশ পুরোনো।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কিছু রাখাল নদীরপাড় সংলগ্ন বস্তাবন্দি মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করেন৷ পরে স্থানীয়রা পুলিশকে বস্তাবন্দি মরদেহের বিষয়টি অবগত করলে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের হাতে একটি বিশেষ ধরনের মালা রয়েছে। তবে মরদেহটি পঁচে যাওয়ায় এটি নারী নাকি পুরুষ সেটি এখনো বলা যাচ্ছে না।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
১৯২ বার পড়া হয়েছে