ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

আজমিরীগঞ্জে হালচাষ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমিতে হালচাষ দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

আহতদের মধ্যে অন্তত দশজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

শনিবার রাত৯টা থেকে শুরু করে ১১রাত পর্যন্ত পৌরসদরের কৃঞ্চনগর গ্রামে আব্দুল হালিম মিয়ার লোকজন ও আব্দুল হেকিম মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘঠনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল হালিম (৬০), বাহাদুর মিয়া (১৬), শহিদুল মিয়া (১৯), আব্দুল হেকিম (৬০), নুর হোসেন (৫৫), মুরসালিন(২৫), পলাশ (৩৫), উলদত আলী (৬৬), কাছম মিয়া (৫৫), মিরজান (১৮), তানভীর (২৩), মোফাজ্জল (৩৫), জহিরুল (১৯), ইউসুফ (৩০), সাব্বির (১৯), হাফসা বেগম (৫২), মাহফুজ (১৬), লোকমান মিয়া (৭৫), দোলেনা বেগম (৫৫),রায়হান (১৬), সস্তির মিয়া (৮২), রফিকুল ইসলাম (৪৫), শাকিব (২৫), রোজবাহার (৬০) এবং আলমগীর মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত বেশ কিছুদিন ধরে জমিতে হালচাষ দেওয়া নিয়ে আব্দুল হালিম মিয়ার সঙ্গে আব্দুল হেকিম মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে পৌরসদর বাজারে আব্দুল হালিম মিয়ার সঙ্গে আব্দুল হেকিম মিয়ার বাগ্‌বিতণ্ডা বাধে। বিষয়টি উভয়পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয়পক্ষের লোকজন বাড়ি ফিরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
১০৯ বার পড়া হয়েছে