ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

আজ বিসিবিপরিদর্শনে যাচ্ছেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শনে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারী মাহফুজ আলমের বরাত দিয়ে জানানো হয়েছে, আজ আনুমানিক বেলা ১টা নাগাদ বিসিবি পরিদর্শনে যাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানা গেছে, বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য উপদেষ্টার এ সৌজন্য সাক্ষাৎ।

বেশ কঠিন এক সময়েই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন আসিফ মাহমুদ। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক। তার সামনে এখন ক্রীড়াঙ্গন পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের শীর্ষ পদগুলোতে এতদিন ছিলেন রাজনৈতিক সব মুখ।

ক্ষমতার পালাবদলে ক্রীড়াঙ্গনে অস্থিরতার মধ্যেই বিসিবির একজন পরিচালক সম্প্রতি জানিয়েছেন, সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করছেন তিনি। যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

গতকাল (রবিবার) সচিবলায়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপনের পদত্যাগ সম্পর্কে আসিফ বলেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে। সাবেক ক্রিকেটারদের এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য বলেছি।’ এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নারী টি-২০ বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলেন আসিফ মাহমুদ। এ সময় নারীদের এই বিশ্বকাপ বাংলাদেশেই হবে আশ্বাস দেন তিনি।

বর্তমানে বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের দাবি করে আসছেন সাবেক ক্রিকেটার, কোচ এবং ক্রীড়া সংগঠকরা। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
১৪৭ বার পড়া হয়েছে