ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আন্দোলনে নিহতের ঘটনার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নিহতের ঘটনা নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি।

দলের নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের নেওয়া সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর হাতে এ সংক্রান্ত আবেদন তুলে দেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই আবেদন পৌঁছে দেন।

পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে একটি আবেদন একটি অবৈধ সরকারের অধীনে দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তার নিরপেক্ষ, আন্তর্জাতিকমানের ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যে ঘটনা ঘটেছে তা উদঘাটনের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেসব হত্যাযজ্ঞ হয়েছে, নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তা উন্মোচনের প্রয়োজন আছে। জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে ও দেশের বাইরে যে ঘটনার মধ্য দিয়ে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, তা জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে হবে। যাতে আগামীতে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা তা কারও মধ্যে না জাগে। আমরা তাই এই ধরনের ঘটনার পরিচ্ছন্ন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি।’ তিনি জানান, অন্তবর্তীকালীন সরকারকেও তারা অনুরোধ করেছেন যেন জাতিসংঘকে বলেন।

এর আগে গত শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জাতিসংঘের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে