ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা সেবামূলক ও বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর যুবদল। বুধবার (২৮ অক্টোবর) শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দিনের কর্মসূচির সূচনা হয় দোয়া ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে। পরে দুস্থ, অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এম এ মোতালিব আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
একই সঙ্গে মৌলভীবাজার মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালের শায়েস্তাগঞ্জ শাখার পেক ইনচার্জ বিদ্যুৎ কুমার দেবনাথের নেতৃত্বে একটি চিকিৎসক দল রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই চিকিৎসাসেবা কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিনামূল্যে চিকিৎসা ও চক্ষুসেবা পেয়ে উপকৃত হন সেবাগ্রহীতারা। এ সময় তারা এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য পৌর যুবদলের নেতৃবৃন্দ ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
মেডিকেল ক্যাম্পের পাশাপাশি হতদরিদ্র ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীকে জনসম্পৃক্ত ও সেবামূলক আয়োজনে পরিণত করে শায়েস্তাগঞ্জ পৌর যুবদল।
বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শায়েস্তাগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা আলোচনা সভায় মিলিত হন। শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক প্রভাষক কামরুল হাসান রিপনের সভাপতিত্বে ও সদস্যসচিব ফাহিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, পৌর বিএনপির সহসভাপতি মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাকিম ও নুরুল হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান নওশেদ, সদস্যসচিব কামরুজ্জামান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আহমেদ রাফেল, যুগ্ম আহবায়ক সায়মন আহমেদ, যুগ্ম আহ্বায়ক সজল আহমেদ, সদস্যসচিব আল শাহিন।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রওশন আলী, যুবদল নেতা আলী আকবর শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামসুল ইসলাম রিপন, শামীম মিয়া, ফরহাদ মিয়া, রুবেল মিয়া, খোকন চৌধুরী, সবুজ মিয়া, মুতাই মিয়া, সুজন মিয়া, রিয়াজ আহমেদ, ইসমাইল হোসেন, হারুন মিয়া, কিম্মত আলী, আব্দুল কাদির, সুমন মিয়া, আজম খা, জসিম উদ্দিন ও রুবেল মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলের ১৭ বছর ধরে হামলা-মামলা ও নানা প্রতিকূলতা মোকাবিলা করেও যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন বলে তারা উল্লেখ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে তৃণমূলের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই যুবদলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রাখতে হবে। অসহায় মানুষের চিকিৎসাসেবা, দরিদ্রদের সহায়তা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক সেবাকে গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৩ বার পড়া হয়েছে