ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে সেতুতে ভাঙন, ঝুঁকিতে দুই গ্রামের মানুষ

কক্সবাজার প্রতিনিধিঃ

নির্মাণের কয়েক বছরেই ভাঙনের কবলে পড়েছে কক্সবাজারের রামুর রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতু।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে সেতুটি।

জানা গেছে, রাজারকুল-মনিরঝিল দুই গ্রামের হাজারো মানুষ চলাচলের একমাত্র সেতু এটি। হঠাৎ ভারী বৃষ্টিতে সেতুটি ভাঙনের কবলে পড়লে আতঙ্কে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা। চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আগে দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন বলেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেতুটি সংস্কারের উদ্যোগ না নিলে চরম বিপর্যে পড়তে পারে দুই গ্রামের হাজারন্ব মানুষ।

স্থানীয় বাসিন্দা সাদেকুল বলেন, সেতুটি নির্মাণ হয়েছে খুব বেশি দিন হয়নি। নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুটি ভাঙনের কবলে পড়ল। সংশ্লিষ্ট ঠিকাদারের দায়সারা কাজের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষের। এই মুহূর্তে সেতুটি ভাঙনের কবল হতে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, সেতু ভাঙনের বিষয়টি অবগত হয়েছি। জরুরি ভিত্তিতে সেতু সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
১৬৮ বার পড়া হয়েছে