ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ইনানী সৈকতে ভেসে এলো আরও দুই জেলের লাশ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারের ঘটনায় কক্সবাজারের ইনানী সৈকতে আরও দুজন জেলের লাশ ভেসে এসেছে।

শনিবার দুপুর ২টার দিকে ইনানী মোহাম্মদ শফির বিল সৈকতে লাশ দুটি পাওয়া যায়। এর মধ্যে একজনের নাম মোহাম্মদ আব্দুল করিম (৩৫) বলে জানা গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তিনি চট্টগ্রামের বাঁশখালী রায়পুর ইউনিয়নের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম জানান, দুপুর ১টার দিকে স্থানীয়রা সৈকতে ভেসে আসা লাশ দেখতে পান এবং তাৎক্ষণি পুলিশকে খবর দেন। জানা গেছে, নিহতরা শুক্রবার সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলে ছিলেন।

ডুবে যাওয়া ট্রলারের মালিক আবুল বশর জানান, তার মালিকানাধীন ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারটি শুক্রবার ১১ জন মাঝি-মাল্লা নিয়ে ইনানী পয়েন্টে ডুবে যায়। ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুজন নিখোঁজ ছিল। শনিবার দুপুরে তাদের লাশ ভেসে আসে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
২৬২ বার পড়া হয়েছে