ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং Logo চুনারুঘাটে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ

খোয়াই নদীর বাঁধে ধ্বস, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের সদর উপজেলার পূর্ব ভাদৈ অংশে খোয়াই নদীর বাঁধ ধ্বসে গেছে। ফলে নদীতে আরেকবার বান আসলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা যায়, ভাদৈ এলাকায় বাঁধের প্রায় ৫০ ফুট অংশ ধ্বসে গেছে।

বাঁধের মাটি ধসে নদীতে পড়ে যাচ্ছে ও ধ্বসের পরিমাণ একটু একটু করে বাড়ছে। এলাকাবাসী এ অবস্থা দেখে আন্দোলনের প্রস্তুতি নিলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাঁধ মেরামতের আশ্বাস দেন। এতে লোকজন শান্ত হয়।

স্থানীয়রা জানান, ২৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেলা সার্কিট হাউজের বৈঠকে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত বাঁধ মেরামত করার নির্দেশ দেন। নির্দেশের এক সপ্তাহ পরও তাঁরা মেরামতের উদ্যোগ নেয়নি। ফলে বাঁধ ধসে গেছে ও বাঁধের উপরের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

আগামীতে বৃষ্টি হলে ও ঢল নামলে পুরো বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করবে। লাখও মানুষ এতে ক্ষতিগ্রস্ত হবে। হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, পূর্ব ও পশ্চিম ভাদৈ উভয় এলাকায় বালুবোঝাই ভারী যানবাহন চলাচল করায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিগগিরই মেরামত না করলে উজানের ঢলে বাঁধ ভেঙে হবিগঞ্জ শহর তলিয়ে যাওয়ার শঙ্কা থেকে যাবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলার সাদারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, নিম্নচাপের ফলে বৃষ্টিপাত বৃদ্ধির পাশাপাশি ত্রিপুরা থেকে সম্প্রতি আরেকবার খোয়াই নদীতে পানি আসার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাঁধ মেরামত করা অতি জরুর

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, তিনি দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেবেন। এ ব্যাপারে অবহেলা করা হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে