ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হবিগঞ্জে মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসান। মঙ্গলবার দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদি হাসানকে আটক করে পুলিশ। এরপর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তার পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সদর থানার সামনে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, সোমবার বিকেলে প্রশাসনের অনুমতি ছাড়া ‘ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। মাহদি হাসান ও তার সহযোগীরা ওই কর্মসূচির আয়োজন করেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় ঘটনাস্থল থেকে মাহদি হাসানকে আটক করা হয়।

মাহদি হাসানের বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, তার ছেলেকে প্রায় ২১ ঘণ্টা থানায় আটকে রাখার পর মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মুচলেকায় কী লেখা হয়েছে বা কী শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ তাদের কোনো তথ্য দেয়নি।

এ বিষয়ে জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
৫২ বার পড়া হয়েছে