ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

চুনারুঘাটের পরীবিলে মাছধরা উৎসব

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পরীবিলে মাছধরা উৎসবে অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানের অভ্যন্তরে অবস্থিত বিশাল আকৃতির লেকটি স্থানীয়ভাবে পরীবিল নামে পরিচিত।
Google news

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন এই পরীবিলে চা বাগানের লোকজন এই মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। তারা ছোট বড় মাছ শিকার করে আনন্দে বাড়ি ফিরেছেন।

এনটিসি কোম্পানির মালিকানাধীন এ বিলটিতে সাদা পদ্ম ও লাল শাপলা পদ্ম ফুটে। প্রতি বছর বিপুল পর্যটক পরীবিল দেখতে আসেন। গত কয়েক বছর ধরেই এ বিলে সাদা পদ্ম ও লাল পদ্ম কমতে থাকে। কারণ পৌষ মাঘ আসলেই এ বিলে মাছ ধরার কারণে পদ্ম উঠিয়ে ফেলা হয়। এবারও সাদা পদ্ম উঠিয়ে এ বিলে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়।

বাগানের শত শত লোক বিলটিতে বিভিন্ন জাল নিয়ে মাছ শিকারে নামেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মাছ শিকার করেন। অনেকেই ছোট ছোট মাছের পাশাপাশি বড় মাছও পেয়েছেন। এরমধ্যে রয়েছে রুই, কাতল, মৃগেল, চিতল, শিং, মাগুর, কৈসহ নানা প্রজাতির মাছ।

সাবেক ইউপি মেম্বার জুয়েল মিয়া জানান, তিনি রুই, কাতল, কার্প, শিং এর পাশাপাশি বড় একটি চিতল মাছ পেয়েছেন। তার মতো চা বাগানের অনেকেই মাছ শিকার করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “মাছ শিকারকালে বিলটির পরিবেশ ঠিক রাখা বাঞ্ছনীয়। শাপলা উৎপাদনের উৎস যাতে বিনষ্ট না হয় এটাও দেখা দরকার। কারণ, বিলটি এখানের পরিবেশে দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
১৭৯ বার পড়া হয়েছে