ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলায় পিন্টু চন্দ্র দেব (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কেলি কানাইপুর গ্রামের সুকুমার দেবের পুত্র।

গতকাল শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে ডা. ইমরান আহমেদের বাসার পেছনে একটি নির্মাণাধীন বাংলো ঘরে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। সেখানে দরজা বন্ধ করে তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয়দের বিষয়টি টের পাওয়ার পরপরই নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল আহমেদ এবং এসআই আনিসুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এবিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
১২১ বার পড়া হয়েছে