ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

চুনারুঘাট শয্যা স্যালাইন ওষুধ সংকট

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

গরমে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া ও হিটস্ট্রোকসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। চুনারুঘাট উপজেলা হাসপাতালে রোগীদের ভিড় বেড়েছে। শয্যাসংকটে তাদের হাসপাতালের মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে। এদিকে হাসপাতালে স্যালাইনের সংকট রয়েছে। বাইরে থেকে বেশি দামে রোগীদের স্যালাইন কিনতে হচ্ছে।

সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারের সামনে প্রচণ্ড ভিড়। টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন রোগীরা। হাসপাতালে শয্যা রয়েছে ৫০টি। হাসপাতালে ভর্তি আছে ৯০ জন রোগী। ৬০ শতাংশই শিশু ও বয়স্ক। প্রতিদিন ৩০- ৪০ জন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে কেউ বাড়িতে আবার কেউ বেসরকারি হাসপাতালে গেছেন। বেশির ভাগই ডায়রিয়ার রোগী। জ্বর, নিউমোনিয়া, টাইফয়েড রোগীও আছে।

শয্যা না পেয়ে তারা বারান্দায়, করিডোরে, মেঝেতে রোগীদের ঠাঁই নিতে হয়েছে। বিছানার পাশ দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে। পায়ের ধুলাবালু উড়ে রোগী ও স্বজনদের নাকেমুখে যাচ্ছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। চিকিৎসা নিতে এসে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে। এদিকে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের।

ডায়রিয়ায় আক্রান্ত সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছেন ফরিদ মিয়া। তিনি জানান, মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত। তাকে নিয়ে হাসপাতালে এসেছি। শয্যা পাইনি। মেয়ের অবস্থা ভালো না। তাকে নিয়ে কী করব ভেবে পাচ্ছি না।

নার্স জাকিয়া সুলতানা জানান, হাসপাতালে শয্যা ৫০টি। রোগী ভর্তি ৯০ জন। প্রতিদিনই নতুন করে ভর্তি হচ্ছে ১৫ থেকে ২০ জন। রোগীর এত চাপ যে, সেবা দিতে আমাদের হিমশিম অবস্থা। চিকিৎসক ইশতিয়াক আহমেদ ভূঁইয়া বলেন, আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে এই গরমে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, রোগীর চাপে হাসপাতালে স্যালাইনসহ কিছু ওষুধের সংকট দেখা দিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সংকট নিরসন হবে। রোগীর চাপ বেড়েছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। লোকবল সংকট থাকায় প্রত্যেকে ডাবল শিফটে সেবা দিচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
১৭৯ বার পড়া হয়েছে