ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় জি কে গউছের নগদ অর্থ সহায়তা

নজরুল ইসলাম কাউসার হবিগঞ্জ প্র্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ শহরে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের গুলিতে আহত ৫ জনকে অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।

মঙ্গলবার শহরতলী আলমপুর গ্রামে আহত প্রত্যেকের বাড়িতে গিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের (২য় পৃষ্ঠায়)পক্ষ থেকে তিনি এই টাকা প্রদান করেন।

গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ শহরে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের গুলিতে আলমপুর গ্রামের মোস্তাক মিয়া, সোহাগ মিয়া, আবিদুর রহমান, মজিদ মিয়া ও কাজী মুশাহিদ মিয়া গুরুতর আহত হয়।

তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ তাদের খোঁজ খবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তিনি আহতদের পরিবারকে জানান- তাদের যে কোনো প্রয়োজনে বিএনপি পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক রুবেল আহমেদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল আওয়াল মজনু, মহসিন সিকদার প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
১৩৫ বার পড়া হয়েছে