ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে

জগন্নাথপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হবার খবর পাওয়া গেছে। রোববার (৩০ জুন) বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা অর্জুন মার্কেটর দক্ষিণ পাশে আল আমিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে মালবাহী ট্রাকের সাথে জগন্নাথপুর থেকে ছাতক উপজেলার জিগলী যাওয়ার পথে মালবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক মহিলা ( ৪০) নিহত হয়েছেন। এসময় আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, আব্দুল খালেকের পুত্র জাকির হোসেন (২০), আলাই মিয়ার পুত্র মো. সফিক মিয়া (৩৫), মনির মিয়ার স্ত্রী রেনু বেগম (৩৩), কালাই মিয়ার স্ত্রী আয়ুব জান বিবি (৬৫)। তারা প্রত্যেকে ছাতক উপজেলার জীগলী গ্রামের বাসিন্দা।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম বলেন, ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।

জগন্নাথপুর হাসপালের কর্মরত ডাক্তার মো. বদুজ্জামান বলেন, এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
২২৯ বার পড়া হয়েছে