ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

জনসমুদ্রে পরিণত কেন্দ্রীয় শহীদ মিনার

নিজস্ব সংবাদ :

গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত দ্রোহযাত্রা জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এসে পৌঁছেছে।

শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শিক্ষার্থী-জনতার দ্রোহযাত্রা।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দ্রোহযাত্রায় কয়েকশ শিক্ষার্থী-জনতা জমায়েত হয়েছে। বিকাল পৌনে ৪টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। এরপর থেকে ভেঙে ভেঙে অনেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন। শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে দুপুর ২টা থেকেই কয়েকশ ছাত্র-জনতা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হন। এ সময় দ্রোহযাত্রায় অংশ নেওয়াদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা শোনাতে দেখা যায়। এছাড়া সরকারবিরোধী বিভিন্ন ¯েøাগানে উত্তাল হয়ে উঠে জাতীয় প্রেসক্লাব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
১৯৪ বার পড়া হয়েছে