ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে?

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার ট্রমা সেন্টার। তিনতলা ভবন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও ১২ বছরেও সেখানে নিয়মিত চিকিৎসাসেবা চালু করা যায়নি। উদ্বোধনের পরও প্রায় দুই বছর নিষ্ক্রিয় পড়ে থাকার পর ২০২৫ সালের ঈদুল আজহায় মাত্র ১৫ দিন চালু ছিল কেন্দ্রটি। এরপর আবারও ঝুলছে তালা। জনবলের অভাবে একদিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিরা জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে কোটি টাকার সরকারি সম্পদ।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গুরুত্বপূর্ণ এই চিকিৎসাকেন্দ্র চালু না থাকায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার সুযোগ নেই। গুরুতর আহতদের নিয়ে যেতে হচ্ছে হবিগঞ্জ, সিলেট কিংবা ঢাকার হাসপাতালে। এতে চিকিৎসা পেতে বিলম্বের পাশাপাশি বাড়ছে প্রাণহানির ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে জনবল সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি বন্ধ পড়ে থাকলেও চালুর কার্যকর উদ্যোগ নেই।তারা প্রশ্ন করছেন, এত টাকা দিয়ে নির্মিত ট্রমা সেন্টারটি কি আদৌ কখনো চালু হবে?

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় দেশের ছয়টি মহাসড়কের পাশে ১০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের বাহুবলে নির্মাণ করা হয় কেন্দ্রটি। প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ২০১৪ সালে তিনতলা ভবনের নির্মাণকাজ শেষ হয়। পরে সরবরাহ করা হয় শয্যা ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম। কিন্তু প্রয়োজনীয় জনবল ও প্রশাসনিক জটিলতায় শুরু করা যায়নি চিকিৎসাসেবা।

নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় নয় বছর পর, ২০২৩ সালে ভবনটির উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পরও চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। পরে ২০২৫ সালের ঈদুল আজহায় মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশে জেলার বিভিন্ন হাসপাতাল থেকে জনবল এনে ১৫ দিনের জন্য কেন্দ্রটি চালু করা হয়। ঈদের পর সংশ্লিষ্ট জনবল নিজ নিজ কর্মস্থলে ফিরে গেলে আবারও বন্ধ হয়ে যায় কার্যক্রম। এরপর স্থায়ীভাবে জনবল পদায়ন না হওয়ায় আর চালু করা সম্ভব হয়নি। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য কাছাকাছি বিশেষায়িত জরুরি চিকিৎসাকেন্দ্র না থাকায় দূরের হাসপাতালে নিতে হয়। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হলে ঝুঁকি আরও বাড়ে। স্থানীয়দের মতে, বাহুবল ট্রমা সেন্টারটি চালু থাকলে দুর্ঘটনায় আহত অনেক মানুষ ঘটনাস্থলের কাছেই জরুরি চিকিৎসা পেতেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে অনেকে গুরুতর আহত হন, কেউ কেউ মারাও যান। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত সিলেট কিংবা ঢাকায় পাঠাতে হয়। কাছাকাছি তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় অনেকের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। ট্রমা সেন্টারটি চালু থাকলে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হতো। এত টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে বছরের পর বছর বন্ধ করে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরেক স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, বছরের পর বছর জনস্বার্থসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান বন্ধ পড়ে থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যকর তৎপরতা দেখা যায়নি। জনবল চেয়ে একের পর এক চিঠি দেওয়া হলেও সেন্টারটি চালুর দৃশ্যমান উদ্যোগ নেই। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে সম্প্রতি দেশের ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ‘অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহুবলের কেন্দ্রটি ১০ থেকে ২০ শয্যায় উন্নীত করা হয়েছে। তবে নাম ও শয্যাসংখ্যা বাড়লেও জনবল সংকটে এখনো চালু হয়নি নিয়মিত চিকিৎসাসেবা।

বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, সরকারি নির্দেশে জেলার বিভিন্ন হাসপাতাল থেকে জনবল এনে ২০২৫ সালের ঈদুল আজহায় ১৫ দিনের জন্য সেন্টারটি চালু করা হয়েছিল। এরপর স্থায়ী জনবল না পাওয়ায় আর চালু করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় জনবল চেয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, গত ৯ সেপ্টেম্বর সরকারি পত্রের মাধ্যমে দেশের ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ‘অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ করা হয়েছে। বাহুবলের কেন্দ্রটি ১০ থেকে ২০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় কর্মচারীসহ ২৭ জন জনবলের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। জনবল পদায়ন করা হলে দ্রুত সেন্টারটি চালু করা হবে।

দীর্ঘ ১২ বছরেও সেন্টারটি চালু না হওয়ার কারণ জানতে চাইলে সিভিল সার্জন বলেন, নানা জটিলতার কারণে এত দিন এটি চালু করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি সেন্টারটি চালুর বিষয়ে তারা চেষ্টা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে