ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা

শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর তিন রাস্তার মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৫ থেকে ৭ জন নেতাকর্মী। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) ভোর সকালে কলিমনগর তিন রাস্তার মোড়ে আওয়ামী লীগের অজ্ঞাত নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মিছিল করে। পরে একই স্থানে সকাল ১০টার দিকে প্রতিবাদ মিছিল করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস থেকে নেমে ৫ থেকে ৭ জন ব্যক্তি সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর তারা দ্রুত মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের মোড়ে আগুনের চিহ্ন পাওয়া গেছে। কারা সেখানে টায়ার জ্বালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ মিয়া, সিনিয়র সহসভাপতি সামছুদ্দিন রানা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপনসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ মিছিলের সভায় বিএনপি নেতারা বলেন, কলিমনগরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে