ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১ Logo নিখোঁজের ৩দিন পর নদীর পাড়ে মিলল মাদরাসাছাত্রের লাশ Logo আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের অভিনন্দন Logo হবিগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ Logo হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল Logo ছাত্রলীগ সন্দেহে জুলাই আন্দোলনকারী আটক, পরে মুক্তি

জেলায় ৩৯৯ হেক্টর আমন ধান ও ৮০ হেক্টর শাক-সবজির ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

জেলায় বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ‘শিলাবৃষ্টি’ হয়েছে। চলতি মৌসুমের রোপা আমনসহ শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩৯৯ হেক্টর আমন ও ৮০ হেক্টর শাক-সবজির ক্ষতি নষ্ট হয়েছে।

এতে ধান ও শাক সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। লোকসান পুষিতে তুলতে মাথায় হাত পড়েছে তাদের। জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, বাহুবল ও বানিয়াচং উপজেলার ওপর দিয়ে শিলাসহ বৃষ্টিপাত ও ধমকা হাওয়া বয়ে যায়।

এ সময় প্রায় ২০ মিনিট শিলাবৃষ্টি হয়। ফলে আমন ও শাক সবজির ক্ষেত নষ্ট হয়ে যায়। এতে ক্ষতি গ্রস্থ হয়ে অনেক কৃষকের মাথায় হাত পড়েছে। লাভের আশায় শীতের শাক সবজি চাষ করে এখন লোকসানে তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, শিলা বৃষ্টিতে জেলায় ৩৯৯ হেক্টর আমন ও ৮০ হেক্টর শাক সবজি নষ্ট হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলায় ক্ষতির পরিমান বেশি। হবিগঞ্জ সদরে ২৯৫ হেক্টর আমন ও ৫৪ হেক্টর শাক সবজির ক্ষেত নষ্ট হয়েছে। এতে উপজেলার গোপায়া, লস্করপুর ও নিজামপুর ইউনিয়নের কৃষকরা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। এছাড়া অনেক উপজেলায় ধানের চারায় শিষ জন্ম না নেয়ায় তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। তবে বাতাসে ধানের চারা নুয়ে পড়লে ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

এদিকে, গতকাল বুধবার বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম। পরিদর্শনকালে তিনি কৃষকদের সাথে কথা বলেন এবং তালিকা তৈরী করে সরকারী ভাবে সহযোগিতার আশ^াদ দেন তিনি।
হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম বলেন, ‘অসময়ে শিলা বৃষ্টি হয়েছে। এতে সদর উপজেলার ২৯৫ হেক্টর ধানের জমি ও ৫৪ হেক্টর শাক সবজির ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরী করে তাদের সহযোগিতা করা হবে’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১২২ বার পড়া হয়েছে