ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জ জেলায় থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি বাড়ছে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, খোয়াই নদীর পূর্ব ভাদৈ ও জালালাবাদ এলাকায় বাঁধ ধ্বসে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়।

সকাল ৯ টায় জেলায় ৭৭ মি.লি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পাশাপাশি খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে ৪৩৫, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৫৩৭ ও চুনারুঘাটের বাল্লা সীমান্তে ৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। একই সঙ্গে কুশিয়ারা নদীর বানিয়াচংয়ের মার্কুলী পয়েন্টে ১৫২ ও কালনী কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়।

সরেজমিনে দেখা যায়, খোয়াই নদীর পানি প্রবল বেগে বৃদ্ধি পাচ্ছে। নদীর মাছুলিয়া, মশাজানসহ বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি পায়। সন্ধ্যার মধ্যে পানি অনেকটাই বিপৎসীমার কাছাকাছি পৌচেছে। এভাবে পানি বাড়তে থাকলে দু’ একদিনের মধ্যে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হবে।

এছাড়া নদীর পানি যত বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে। কারণ নদীর পানি বৃৃদ্ধি পেলেই বাধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। শহরতলির জালালাবাদ গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধের ভাঙন সৃষ্টি হলে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করে। এতে করে বন্যায় কবলিত হয় জেলার বিভিন্œ এলাকা।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘খোয়াই নদীর পানি অনেক বৃদ্ধি পাচ্ছে। আমরা নদীর বাঁধগুলো পর্যবেক্ষনে রেখেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ বাঁধগুলোতে মেরামতের কাজ চলছে। বাঁধ মেরামতে প্রায় ৩২ হাজার সিনথেটিক জিও ব্যাগ প্রস্তুত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
১৩৯ বার পড়া হয়েছে