ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩২৯

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। তিনি দক্ষিণ সিটি করপোরেশনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩২৯ জন।
রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে ১৩৬ জন, চট্টগ্রামে ৬৪, ঢাকা বিভাগে ৩৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩, খুলনায় ১৫, ময়মনসিংহে ২, রাজশাহীতে ১০ জন ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০১ জন। এ নিয়ে ৬ হাজার ৮১৭ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ৯ জন। এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
২৩২ বার পড়া হয়েছে