ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব

‘তুফান’ নিয়ে ইলিয়াস কাঞ্চনের পেজে নেতিবাচক খবর, বিস্মিত অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’ মুক্তির পর থেকে আলোচনায়। সিনেমা দেখার পর উচ্ছ্বসিত দেখা গেছে অনেককেই। কেউ কেউ প্রশংসা করেছেন শাকিব খানের অভিনয় ও নতুন লুকের। তবে ভিন্ন পথে গেলেন এক সময়ের জনপ্রিয় নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন।

সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘তুফান’ সিনেমা নিয়ে করা একটি নেতিবাচক প্রতিবেদন শেয়ার করতে দেখা গেছে। ‘কলকাতায় বড় ধাক্কা খেল তুফান’ শিরোনামের একটি সংবাদ শেয়ার করেছেন ইলিয়াস কাঞ্চন।

বিষয়টি শাকিবভক্তরা ভালোভাবে নেয়নি। এ নিয়ে ইলিয়াস কাঞ্চনকে ঘিরে নানান প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা। বিষয়টিতে বিস্মিত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। কড়া প্রতিক্রিয়া না জানিয়ে শ্রদ্ধা রেখেই ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখেছেন তিনি।

‘বেদের মেয়ে জোসনা’খ্যাত অভিনেতাকে সালাম দিয়ে অপু বিশ্বাস ওই সংবাদের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য। আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি?’

যদিও অপুর প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে। এ নিয়ে গণমাধ্যমে কোনো কথাও বলেননি তিনি।

তবে সিনেপ্রেমীদের একাংশ মনে করছেন, ইলিয়াস কাঞ্চন নিজ থেকে শাকিবের সিনেমা নিয়ে কোনো নেতিবাচক প্রচারণা চালাননি। তার এই পেজ যারা নিয়ন্ত্রণ করছেন, তারাই একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের সব খবর সেখানে শেয়ার করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
২১৭ বার পড়া হয়েছে