ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে এখন দেশ গড়ার পালা : তারেক রহমান

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে এখন দেশ গড়ার পালা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে সবাইকে মুল্যায়ন করা হবে তার যোগ্যতার ভিত্তিতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ জিয়ার সময়ে নতুন কুড়ির মত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভালো সাংস্কৃতিক কর্মী এবং দক্ষ খেলোয়ার তৈরীতে দৃষ্টি রাখবেন। শুধু ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরী করলেই হবে না ভালো রাজনীবিদ তৈরী করতে হবে। সেটা করবে বিএনপি।

তারেক রহমান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় খেলা গুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরী করবো। বাহিরের দেশের খেলোয়ারের উপর নির্ভরশীল কমাতে হবে আমাদের। সব কিছু হবে সরকারী ভাবে।

তারেক রহমান আরো বলেন, যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী। তার মেধাকে মুল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরী করবে বিএনপি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।

লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ১২ নভেম্বর শুরু হয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। বিএনপির রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক দল অংশগ্রহণ করে। আজ ফাইনাল খেলায় পঞ্চগড় বিএনপি একাদশ ও রংপুর মহানগর বিএনপি একাদশ মুখোমুখি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে