ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দেশে ফিরলেন ১৪ হাজার ৮১৬ হজযাত্রী, মৃত্যু বেড়ে ৪৭

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ জন হজযাত্রী। গত বৃহস্পতিবার (২০ জুন) থেকে হজযাত্রীদের নিয়ে হজের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু করে। এর পর থেকে সোমবার দিনগত রাত ২টা ৩০ মিনিট (২৫ জুন) পর্যন্ত সর্বমোট ৩৮টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন।

এদিকে পবিত্র হজ পালনে গিয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ৪৭ এ দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত মোট ৩৮টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। আর এই ৩৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি।

পোর্টালে দেওয়া তথ্য থেকে আরও জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়। এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় ৪, জেদ্দায় ১ এবং মিনায় ৬ জন মারা যান।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা। হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রেই এই তথ্য জানা যায়।

উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
২২৭ বার পড়া হয়েছে